বাংলাদেশ ফিল্ম আর্কাইভের উদ্যোগে মাসব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী শুরু

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সাপ্তাহিক চলচ্চিত্র প্রদর্শনী শুরু হচ্ছে। সর্বসাধারণের জন্য উন্মুক্ত সাপ্তাহিক এসব চলচ্চিত্র দর্শকরা সম্পূর্ণ বিনামূল্যে দেখতে পারবেন। খবর বাসস

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ৩০০ আসন বিশিষ্ট প্রজেকশন হলে (দোতলায়) প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে আর্কাইভে সংরক্ষিত নতুন/পুরাতন/দুর্লভ চলচ্চিত্র প্রদর্শন করা হবে

মাসিক সময়সূচি: হারুনর রশীদ পরিচালিত মেঘের অনেক রং চলচ্চিত্রটি প্রদর্শিত হবে ২ এপ্রিল বৃহস্পতিবার।  ১ ঘণ্টা ১৭ মিনিটের এই চলচ্চিত্রে মাথিন, ওমর এলাহী, রওশন আরা, আদনানসহ অনেকে অভিনয় করেছে।

৯ এপ্রিল বৃহস্পতিবার খান আতাউর রহমান পরিচালিত দিন যায় কথা থাকে চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। সাদাকালো এ ছবিটির ব্যাপ্তিকাল ২ ঘণ্টা ৩২ মিনিট। এতে অভিনয় করেছেন ফারুক, কবরী, আনোয়ারা, খলিল ও টেলিসামাদ।

১৬ এপ্রিল বৃহস্পতিবার শাহ আলম কিরন পরিচালিত একটি চলচ্চিত্র প্রদর্শিত হবে। রঙিন এই চলচ্চিত্রের ব্যাপ্তিকাল ২ ঘণ্টা। এতে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, আনোয়ারা ও রিণা খান।

২৩ এপ্রিল বৃহস্পতিবার দেওয়ান নজরুল পরিচালিত দোস্ত দুশমন চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। সাদাকালো এই চলচ্চিত্রটির ব্যাপ্তিকাল ২ ঘণ্টা ১৩ মিনিট। এতে অভিনয় করেছেন, সোহেল রানা, ওয়াসিম, শাবানা ও সুচরিতা।

৩০ এপিল বৃহস্পতিবার মমতাজ আলী পরিচালিত নসিব চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। রঙিন এ চলচ্চিত্রের ব্যাপ্তিকাল ২ ঘণ্টা ৪২ মিনিট। এতে অভিনয় করেছেন, উজ্জল, শাবানা, ইলিয়াস  কাঞ্চন ও রোজিনা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

1 × 4 =