অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান বিদ্যুৎ বিভাগের

সম্প্রতি অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে কিছু ব্যক্তি বা গোষ্ঠীর পক্ষ থেকে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। এ ধরনের অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে বিভাগটি বলেছে, অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত যেসব অভিযোগ পাওয়া গেছে, সেগুলো বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলো ইতোমধ্যে নিষ্পত্তি করেছে।

বিদ্যুৎ বিভাগ জানায়, অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো অবকাশ নেই। তবে কোনো গ্রাহকের বিদ্যুৎ বিল নিয়ে যৌক্তিক অভিযোগ থাকলে প্রয়োজনীয় প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করার আহ্বান জানানো হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তা দ্রুত ও কার্যকরভাবে নিষ্পত্তির ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল আচরণ এবং যাচাই-বাছাই ছাড়া কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five + 6 =