প্রতারণার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

ঢাকা, ১৩ আগস্ট ২০২৬ – প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। অনলাইন ফ্যাশন পেজ থেকে শাড়ি নেওয়ার পর এর মূল্য পরিশোধ এবং প্রচারের প্রতিশ্রুতি রক্ষা না করার অভিযোগে তার বিরুদ্ধে মামলাটি করা হয়।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে তানজিন তিশা আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

তানজিন তিশার আইনজীবী নেহার হোসেন ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ৫ নভেম্বর অ্যাপোনিয়া ফ্যাশনের এক্সিকিউটিভ আমিনুল ইসলাম তানজিন তিশার বিরুদ্ধে আদালতে মামলাটি করেন।

মামলার পর আদালত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। তদন্ত শেষে ডিবি তানজিন তিশাকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন জমা দেয়।

এর পরিপ্রেক্ষিতে গত ১২ জুলাই আদালত তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করে ১৩ আগস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। সেই নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার তিনি আদালতে আত্মসমর্পণ করেন এবং জামিনের আবেদন করেন।

মামলার অভিযোগে বলা হয়, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নেন তানজিন তিশা। শাড়িটির প্রচারণা চালানো এবং এর মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হলেও পরবর্তীতে তিনি যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে মামলাটি করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eighteen − 14 =