ওটিটিতে আসছে ‘মায়ার জঞ্জাল’

ছয় বছর আগে নির্মিত চলচ্চিত্র ‘মায়ার জঞ্জাল’ এবার আসছে ওটিটিতে। বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে সিনেমাটি প্রযোজনা করেন জসিম উদ্দিন, পরিচালনা করেন ওপার বাংলার ইন্দ্রনীল রায় চৌধুরী। দেশের গুণী অভিনেত্রী অপি করিম ও কলকাতার ঋত্বিক চক্রবর্তী মুখ্য চরিত্রে অভিনয় করেছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে চলচ্চিত্রটি ওটিটিতে আসার খবর দেয় চরকি। সিনেমাটি আগামী ২৪ সেপ্টেম্বর থেকে চরকিতে দেখা যাবে, জানানো হয়।

২০২৩ সালে বাংলাদেশ ও ভারতে একযোগে মুক্তি পায় ‘মায়ার জঞ্জাল’। যদিও মুক্তির অনেক আগে থেকেই চীন, রাশিয়া, ইন্দোনেশিয়া, ইতালি, ভারত, যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র উৎসবগুলোতে সিনেমাগুলোর প্রদর্শন হয়।

ইতালির রোমে অনুষ্ঠিত ‘এশিয়াটিকা ফিল্ম ফেস্টিভ্যাল’-এর ‘এনকাউন্টার উইথ এশিয়ান সিনেমা’ বিভাগে এটি সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে জুরি অ্যাওয়ার্ড পায়। এ ছাড়া যুক্তরাজ্যের লন্ডনে ‘রেইনবো চলচ্চিত্র উৎসব’-এ ছবিটি সেরা চলচ্চিত্রের সম্মাননা জয় করে। পাশাপাশি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান কমপিটিশন বিভাগে প্রতিযোগিতা করে এটি সেরা চিত্রনাট্যের পুরস্কার লাভ করে।

এছাড়াও, ওটিটিতে এই সিনেমা মুক্তির খবর জানিয়ে অভিনেতা ঋত্বিক চক্রবর্তী সামাজিক মাধ্যমে লেখেন, ছবিতে তার স্ত্রীর ভূমিকায় অপি করিম অত্যন্ত অসাধারণ অভিনয় করেছেন।  সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সোহেল মণ্ডল (সোহেল রানা) ও অমিত সাহাসহ একঝাঁক গুণী শিল্পী। সোহেল মণ্ডলের সঙ্গে কাজ করা প্রসঙ্গে ঋত্বিক জানান, এই সিনেমার মাধ্যমেই তাদের প্রথম আলাপ ও একসঙ্গে কাজ করা।

প্রসঙ্গত, মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প (বিষাক্ত প্রেম ও সুবালা) অবলম্বনে নির্মিত ‘মায়ার জঞ্জাল’। অপি করিম ও ঋত্বিক চক্রবর্তী ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন সোহেল মণ্ডল, ওপার বাংলার গুণী অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়সহ অনেকে। বাংলাদেশের ভিউস অ্যান্ড ভিশনস এবং কলকাতার প্রতিষ্ঠান ফ্লিপবুক যৌথভাবে প্রযোজনা করেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

5 × 2 =