লড়াকু আফগানিস্তান বীরত্বে সমতায় আবুধাবী টেস্ট

বাংলাদেশ আফগানিস্তান আবুধাবী টেস্ট ম্যাচে দ্বিতীয় দিনশেষে দুই দল আছে সমান্তরাল অবস্থানে। প্রথম ইনিংসে  বাংলাদেশের সংগৃহীত ৩৪৬ রানের জবাবে আফগানিস্তান দ্বিতীয় দিনশেষে করেছে ৪ উইকেটের বিনিময়ে ২১১। এখনো পিছিয়ে আছে ১৩৫ রানে।

তীব্র উষ্ণ পরিবেশে অনুষ্ঠিত টেস্ট ম্যাচটিতে ব্যাট বলের লড়াই উত্তাপ ছড়িয়েছে। বলা যায় টেস্ট ম্যাচটিতে এখন সমতা। আজ তৃতীয় দিনের প্রথম সেশনে যদি ঝটপট কয়েকটি উইকেট তুলে নেয় বাংলাদেশ তাহলে এগিয়ে যাবে বাংলাদেশ। আর যদি রহমত শাহ আর ইকরাম অলিখিল লড়াই চালিয়ে যায় লাঞ্চ বিরতি পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ চলে যাবে স্বাগতিক আফগান দলের কাছে।

কাল দ্বিতীয় দিন সকালে ৩১৭/৮ শুরু করেছিল বাংলাদেশ। উইকেটে ছিল দুই স্পিনার নাঈম হাসান আর তাইজুল। নাঈমের দৃঢ়তায় বাংলাদেশ ইনিংস শেষ হয় ৩৪৬ রানে। ৩৫ রানের অপরাজিত ইনিংস খেলে গুরুত্বপূর্ণ অবদান রাখে অনিয়মিতভাবে টেস্ট খেলায় সুযোগ পাওয়া নাঈম।

নিষ্প্রাণ উইকেটে বৈরী আবহাওয়ায় লাইন লেংথ বজায় যেভাবে আফগানিস্তান পেস বোলারস মোহাম্মদ সেলিম (৪/৮২), ইয়ামিন আহমেদজাই (৩/৭৯) আর ইসমাত আলম (২/২০) প্রশংসা করতেই হবে. উইকেট চরিত্র অনুযায়ী বাংলাদেশ অন্তত ৪০০ রান করতে ব্যর্থ হয়েছে বলবো।

জবাবে আফগান ইনিংসের শুরুতে হাসান মাহমুদ আর ইবাদাত কঠিন পরীক্ষা নিলেও নিজেদের প্রয়োগ করে উৎরে যায়। দলের ৩০ রানে সিদিকুল্লাহ অতল ৬৪ রানে শহীদুল্লাহ বিদায় নিলেও আব্দুল মালিক (৬২) আর রহমাত শাহ (৮৪) লড়াই করে দলকে বিপদ মুক্ত করে।

একপর্যায়ে এবাদত এবং মেরাজ মালিক (৬২) এবং হাসমাতুল্লাহর (০) উইকেট তুলে নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি করলেও অবিচ্ছিন্ন ৫ম উইকেট জুটিতে ৭২ রান যোগ করে দিন শেষে ২১১/৪ সংগ্রহ করে। সার্বিক বিচারে বলবো ম্যাচে এখন সমতা।

আজ প্রথম সেশন শেষে ম্যাচের গতিধারা পরিষ্কার হবে। উইকেট থেকে খুব একটা সহায়তা মিলছে না বোলারদের। যে দল ফোকাস ধরে রাখবে এগিয়ে যাবে সেই দল।

সংক্ষিপ্ত স্কোরকার্ড

বাংলাদেশ প্রথম ইনিংস: ৩৪৬ অল আউট (তানজিদ হাসান তামিম ৮৩, সাদমান ইসলাম ৬৭, লিটন কুমার দাস (৫৩), মোমিনুল হক (৩৯), নাঈম হাসান ৩৫, নাজমুল হোসেন শান্ত (২৯), মেহেদী হাসান মিরাজ (২৪), মোহাম্মদ সেলিম (৪/৮২), ইসমাত আলম (২/২০) ইয়ামিন আহমেদজাই (৩/৭৯)

আফগানিস্তান প্রথম ইনিংস ২১১/৪ (রহমাত শাহ ৮৪*, আব্দুল মালিক ৬২, ইকরাম আলিখিল ২৬*, ইবাদাত হোসেইন ২/৫০, হাসান মাহমুদ ১/৩৬, মেহেদী মিরাজ ১/৩৭)

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eighteen − ten =