সুপার স্পোর্টস পার্কে বাংলাদেশের আত্মবিশ্লষণের চ্যালেঞ্জ

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চলতি পর্বে  শীর্ষ স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আজ থেকে শুরু হওয়া সুপার স্পোর্টস পার্ক সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্ট বাংলাদেশের জন্য আত্মবিশ্লেষণের চ্যালেঞ্জ। ভালো শুরু করা বেশ কিছু মাইলফলক সৃষ্টি করেও জোহানেসবার্গ প্রথম টেস্টে ৯ উইকেটে পৰ্য‍ুদস্ত হয়ে সিরিজে ধবল ধোলাই বিড়ম্বনা সম্ভাবনায় বাংলাদেশ।

প্রথম টেস্টে আহত হয়ে হাসান মাহমুদ এবং মুশফিকুর রহিম ছিটকে পড়েছে সিরিজ থেকে।  সেঞ্চুরিয়নের দ্রুত গতির বাউন্সি উইকেটে তুখোড় ফর্মে থাকা প্রোটিয়া বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের অগ্নিপরীক্ষা। অন্যদিকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চলতি পর্বে শীর্ষে থাকা বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা টেস্ট জিতলেই চলতি পর্বে ফাইনাল খেলা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। অধিনায়ক টেম্বা বাভুমা আহত। আজ হয়তো খেলবে টনি ডি জর্জি।  চার দুরন্ত গতির পেসার নিয়ে পেস বান্ধব উইকেটে দক্ষিণ আফ্রিকা ফেভারিট বলাই বাহুল্য।  লড়াই করে টেস্ট ক্রিকেটে নিজেদের ভাবমূর্তি উন্নত করাই হবে মূল চ্যালেঞ্জ।

বাংলাদেশ বোলিংয়ের মূল ভরসা হাসান মাহমুদ ছিটকে পড়ায় বাংলাদেশের আজ কিন্তু চার পেসার নিয়ে খেলা ছাড়া বিকল্প নেই। একজন কম ব্যাটসম্যান নিয়ে খেলার ঝুঁকি আছে বিধায় বাংলাদেশের উচিত হবে টস জয়ী হলে বোলিং করে সতেজ উইকেটের সুযোগ নেওয়ার। সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার দুর্ধর্ষ পেসারদের মোকাবেলায় অনিশ্চিত টপ অর্ডার নিয়ে প্রথম ব্যাটিং করলে বিপদে পড়বে বাংলাদেশ। প্রতি ম্যাচে কিন্তু তাওহীদ হৃদয়-লিটন কুমার দাস দলের ব্যাটিং ভরাডুবির মুখে বুক চেতিয়ে লড়াই করবে না। চার পেসার নিয়ে আক্রমণ সাজিয়ে বাংলাদেশকে দক্ষিণ আফ্রিকান ইনিংস ৩৫০ রানে সীমিত করে লড়াই করতে হবে। প্রথম টেস্টের অভিজ্ঞতা থেকে অনেক উন্নত ফিল্ডিং করতে হবে।

দুই দলের সম্ভাব্য একাদশ আজ হতে পারে।

দক্ষিণ আফ্রিকা: এইডেন মারকরাম (অধিনায়ক), মারকুইস আকারমান, জুবায়ের হামজা, টনি ডি জর্জি, ম্যাথিউ ব্রিটজে, রায়ান রিকেলটন, উইলান মুলডার, মার্কো জানসেন, সাইমন হারপার, কাগিসো রাবাদা এবং এনরিক নকিয়া।

বাংলাদেশ: নাজমুল হাসান শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মাহফিজুল ইসলাম রবিন, মোমিনুল হক, তাওহীদ হৃদয়, জাকের আলী বা খালেদ আহমেদ, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ,শরিফুল ইসলাম এবং এবাদত হোসেইন।

টপ অর্ডার নড়বড়ে। তানজিদ তামিম প্রত্যাশা অনুযায়ী খেলতে পারছে না। আর দক্ষিণ আফ্রিকার তুখোড় পেস আক্রমণের মোকাবেলায় সদ্য অভিষিক্ত মাহফিজুলের উপর কতটা ভরসা করা যায়? বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কারণ মোমিনুল হকের ফর্ম হারানো আর নাজমুল শান্তর ব্যর্থতা। টপ অর্ডার আবারো নিজেদের উপর আস্থা রেখে ব্যাটিং করতে না পারলে চাপে পড়বে তাওহীদ হৃদয় আর লিটনকে আবারো সংগ্রাম করতে হবে।

বাংলাদেশের জন্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে নির্ভরযোগ্য ব্যাটিং আইকন মুশফিক ছিটকে পড়ায়।  তবুও বলবো একজন কম ব্যাটসমান নিয়ে হলেও চার পেসার এবং মিরাজকে নিয়ে একাদশ সাজানো। প্রথম টেস্টে চার পেসার থাকলে বাংলাদেশ আরো তীব্র প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করতে পারত। হাসান মাহমুদের উপর বাড়তি চাপ পড়তো না।

৭ ব্যাটসম্যান ব্যর্থ হলে ৮ ব্যাটসম্যান কিছু করতে পারবে না। বরং পেস বান্ধব উইকেটে চার পেসার নিয়ে খেললে দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ে চাপ সৃষ্টির সম্ভাবনা থাকবে। এমনিতেই বাংলাদেশের আইসিসি চলতি পর্বে ফাইনাল খেলার সম্ভাবনা তিরোহিত। চেষ্টা করতে হবে শক্তিশালী বোলিং নিয়ে ভালো ফিল্ডিং করে প্রোটিয়াদের কতটা চাপে ফেলা যায়।

বাংলাদেশ ব্যাটসম্যানরা পেসি উইকেটে ভালো পেসারদের বিরুদ্ধে আনাড়ির মত ভেঙে পড়ে। উইকেটে স্পিন ধরলে স্পিনারদের প্রতিরোধ করতে পারে না। জোহানেসবার্গে প্রথম ইনিংসে তান্ডব চালালো রাবাদা, মুল্ডার। দ্বিতীয় ইনিংসে সাইমন হারমার গু‍ঁড়িয়ে দিলো বাংলাদেশ ইনিংস।

বাংলাদেশ টিম মানাজেমেন্টের কিন্তু দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য কোন পূর্ব পরিকল্পনা ছিলো না। পরিবেশ এবং  পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য কোন ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। দক্ষিণ আফ্রিকার মত তুখোড় দলের বিরুদ্ধে অপ্রস্তুত বাংলাদেশ দলকে বলির পাঠার মত পাঠানো হয়েছে।

যাই হোক বাংলাদেশকে সম্মান রক্ষার জন্য লড়াই করতে হবে। হারাবার কিছু নেই। লড়াই করে যা কিছু অর্জন হবে সেটি কিন্তু বাংলাদেশকে সাদা বলের দুই সিরিজে লড়াই করার আত্মবিশ্বাস যোগাবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three × four =