কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারে শনিবার (১৭ অক্টোবর) সকালে একটি পর্যটন রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।

ইনানী সমুদ্রসৈকতের কাছে পাটোয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে এ অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানিয়েছেন কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সকাল ৭টা ২৫ মিনিটের দিকে তারা অগ্নিকাণ্ডের খবর পান। সকাল ১১টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। তিনি জানান, এ ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে।

মোরশেদ হোসেন বলেন, কাঠ দিয়ে তৈরি ৯ কক্ষের রিসোর্টটি আগুনে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। তবে হতাহতের সঠিক সংখ্যা এবং আহতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানাতে পারেননি তিনি।

তিনি জানান, নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন, ঢাকার বনশ্রী এলাকার ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহজাবিন আলভি (২৩), খিলগাঁও এলাকার লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসা মীম (২৭) এবং চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) ও ফাইজান আহমেদ (৫)।

পুলিশ জানিয়েছে, রিসোর্টটির ছয়টি কক্ষে ১৬ জন পর্যটক অবস্থান করছিলেন। তাদের মধ্যে পাঁচ থেকে ছয়জন ঘোরাঘুরির জন্য রিসোর্টের বাইরে গিয়েছিলেন।

কর্মকর্তারা জানান, নিহত অন্যদের পরিচয় ও ঠিকানা, আহতদের সংখ্যা, অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

seventeen + eighteen =