দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

মেক্সিকো ১: দক্ষিণ কোরিয়া ০

বিশ্বকাপের অন্যতম স্বাগতিক দল মেক্সিকো সবার আগে দ্বিতীয় রাউন্ডে উত্তরণ নিশ্চিত করলো। গ্রুপ এ থেকে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল ২-০ গোলে।  আজ কিন্তু শেয়ানে শেয়ানে লড়াই হয়েছে দুটি প্রায় সমশক্তির দলের। আগের স্বাগতিক কানাডা আগের ম্যাচে ৬-০ গোলের বিশাল ব্যাবধানে বি গ্রুপের শীর্ষ স্থান দখল করলেও এখনো উত্তরণ নিশ্চিত হয়নি। গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে বলা যায় দক্ষিণ আফ্রিকার স্থান নিশ্চিত হয়ে গেছে। মেক্সিকোর গুয়াদেলহারায় স্বাগতিক সমর্থকদের উল্লাসে ভাসিয়ে মেক্সিকোর হয়ে জয়সূচক গোলটি করেছেন লুইস রোমো।

গোল শূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতে ৫০ মিনিটের সময় কোরিয়ান  গোলরক্ষক কিম সুং-গিউয়ের ভুলে এগিয়ে  যায় মেক্সিকো। একটি ক্রস ধরতে বেরিয়ে এসে তিনি নিজের এক সতীর্থের সঙ্গে ধাক্কা খান এবং বল হাত থেকে পড়ে যায়। সেই সুযোগটি কাজে লাগিয়ে  গোল করেন  লুইস রোমো। বক্সের ভেতর দারুণ এক ভলিতে বল জালে জড়িয়ে জয় সূচক গোল করেন তিনি। গোলটির  জন্য  দক্ষিণ কোরিয়ার রক্ষণ ও গোলরক্ষকের সমন্বয়হীনতার  দায়ী। বাকি সময় প্রাণপন  চেষ্টা করেও সমতা আনতে পারেনি এশিয়ার দলটি।

তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ  প্রথমার্ধে দুই দলই সুযোগ পেয়েছিল। তবে কাঙ্ক্ষিত গোলটি পায়নি কোনো দল। আমার কাছে মনে হচ্ছে স্বাগতিক তিন দল মেক্সিকো, কানাডা, যুক্তরাষ্ট্র গ্রুপ অফ ৩২ এমনকি গ্রুপ অফ ১৬ খেলবে। তাহলেই দারুন জমজমাট হবে বিশ্বকাপ।  ভরা গ্যালারির দর্শক প্রাণভরে খেলা উপভোগ করবে। তবে টুর্নামেন্ট যত গভীরে যাবে বড় দলগুলো তেতিয়ে ঊঠবে।  এবারের বিশ্বকাপে কিন্তু গোলের ছড়াছড়ি।  যদিও অনেক গোলরক্ষক দুর্দান্ত খেলছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

2 × three =