প্রথমবারের মত টেস্ট র‌্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ

প্রথমবারের মত আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ের ষষ্ঠ স্থানে উঠল বাংলাদেশ ক্রিকেট দল।

রবিবার (২৩ আগস্ট) শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতা শেষ করে বাংলাদেশ। প্রথম টেস্ট ৯ উইকেটে জিতলেও, দ্বিতীয় ম্যাচে ইনিংস ও ৫১ রানে হেরে যায় টাইগাররা।

এই সিরিজ শেষে টেস্ট র‌্যাংকিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

র‌্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠেছে বাংলাদেশ। ২৪ ম্যাচে ১৮৭৮ পয়েন্ট ও ৭৮ রেটিং আছে টাইগারদের।

এর আগে র‌্যাংকিংয়ে সপ্তম স্থানে উঠেছিল বাংলাদেশ। ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে দুই ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে জিতে সপ্তম স্থানে উঠেছিল টাইগাররা।

বাংলাদেশের তিন ধাপ উন্নতিতে এক ধাপ করে পিছিয়ে পড়েছে শ্রীলংকা-পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। এই তিন দলই বাংলাদেশের নীচে আছে।

শ্রীলংকা ৭৬ রেটিং নিয়ে সপ্তম, পাকিস্তান ৭৫ রেটিং নিয়ে অষ্টম এবং ওয়েস্ট ইন্ডিজ ৭৪ রেটিং নিয়ে নবম স্থানে আছে। ১৭ রেটিং নিয়ে দশম ও শেষ স্থানে আছে জিম্বাবুয়ে।

১২৬ রেটিং নিয়ে তালিকার শীর্ষ স্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার রেটিং ১১৯।

এরপর তৃতীয় থেকে পঞ্চম স্থানে আছে যথাক্রমে- নিউজিল্যান্ড (১০৬ রেটিং), ভারত (১০৪ রেটিং) এবং ইংল্যান্ড (৯৯ রেটিং)।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

twenty − six =