লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ৪০০ রান

শুরুর বিপর্যয় কাটিয়ে তাওহিদ হৃদয় ও লিটন দাসের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে ৪০০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

জোহানেসবার্গে প্রথম টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিং থেকে পেসার কাগিসো রাবাদার বিধ্বংসী স্পেলে ২২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারী বাংলাদেশ। সেখান থেকে দলকে টেনে তুলেন হৃদয় ও লিটন। দলের হয়ে

সর্বোচ্চ ১৩৭ রান করেছেন হৃদয়, লিটনের ব্যাট থেকে এসেছে ১২০ রান।

এছাড়া তানজিদ হাসান করেছেন ৬৭ রান। চতুর্থ উইকেটে তানজিদের সাথে হৃদয় জুটি বেঁর্ধে ৯৯ রান সংগ্রহ করেন। এরপর পঞ্চম উইকেটে লিটনের সাথে করেছেন ২০৬ রানের রেকর্ড জুটি। এই জুটির উপর ভর করে বাংলাদেশের ইনিংস ৪০০ রান স্পর্শ করে।

রাবাদা ৭০ রানে নিয়েছেন ৫ উইকেট।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

1 + ten =