সাংবাদিক, কাহিনি ও চিত্রনাট্যকার মুজতবা সউদ আর নেই

সাংবাদিক, কাহিনি ও চিত্রনাট্যকার মুজতবা সউদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক সৈয়দ হারুন।

মুজতবা সউদের মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বাচসাসের পক্ষ থেকে বলা হয়েছে, তার মৃত্যু চলচ্চিত্রাঙ্গনে একটি অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে। তিনি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সদস্য।

এক শোকবার্তায় বাচসাসের সাধারণ সম্পাদক রাহাত সাইফুল মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। তিনি মহান আল্লাহর কাছে মুজতবা সউদকে জান্নাতুল ফেরদৌস নসিব করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দানের প্রার্থনা করেন।

চলচ্চিত্র অঙ্গনে কাহিনি ও চিত্রনাট্য রচনায় মুজতবা সউদের অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

7 + 4 =