আরামকো ট্রেডিং থেকে এক কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন

ঢাকা, ৭ আগস্ট ২০২৬ – সরকার আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেডের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে একটি কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদন করেছে। খবর বাসস

শুক্রবার ভার্চুয়ালি অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অষ্টম সভায় এ অনুমোদন দেওয়া হয়। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।

মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, সরকার-টু-সরকার (G2G) ব্যবস্থার আওতায় সরাসরি ক্রয় পদ্ধতিতে এই এলএনজি কার্গো কেনা হবে।

কার্গোটির সরবরাহ আগামী ১১-১২ আগস্ট হওয়ার কথা রয়েছে। প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (MMBtu) এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে ২১ দশমিক ৫৫ মার্কিন ডলার।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

5 + thirteen =