কবির বাহিয়ার রহস্যময় ভিডিও ঘিরে কৃতি স্যাননের প্রেমে ভাঙনের জল্পনা

বলিউড অভিনেত্রী কৃতি স্যানন ও তার কথিত প্রেমিক কবির বাহিয়ার সম্পর্ক নিয়ে নতুন করে জোর গুঞ্জন শুরু হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে নেটিজেনদের একাংশের ধারণা, দু’জনের সম্পর্কে বিচ্ছেদ ঘটতে পারে।

ভারতীয় বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম BollywoodShaadis-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি রেডিট পোস্টে দাবি করা হয়, একটি বিয়ের অনুষ্ঠানে কবির বাহিয়াকে এক রহস্যময় তরুণীর সঙ্গে দেখা গেছে। ভিডিওটি মূলত ইনস্টাগ্রাম ব্যবহারকারী আলিয়া মোহানের শেয়ার করা একটি রিল থেকে নেওয়া। তবে ভিডিওতে থাকা ব্যক্তি সত্যিই কবির বাহিয়া কিনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ মন্তব্য করেছেন, কৃতি ও কবিরের সম্পর্ক হয়তো শেষ হয়ে গেছে। আবার অনেকে বলেছেন, ভিডিওতে থাকা তরুণী কবিরের বন্ধু, আত্মীয় কিংবা পরিচিতও হতে পারেন। এ নিয়ে নিশ্চিত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

কৃতি স্যানন ও কবির বাহিয়ার সম্পর্কের গুঞ্জন প্রথম আলোচনায় আসে ২০২৪ সালে, যখন দু’জনকে লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে একসঙ্গে দেখা যায়। এরপর ২০২৬ সালের ফেব্রুয়ারিতে লন্ডনে হাত ধরাধরি করে হাঁটার ছবিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। যদিও এ বিষয়ে দু’জনের কেউই কখনো প্রকাশ্যে মন্তব্য করেননি।

গত বছর আবুধাবিতে অনুষ্ঠিত ইউএফসি ৩২১ ইভেন্ট এবং দীপাবলির সময়ও কৃতি ও কবিরকে একসঙ্গে দেখা যাওয়ায় তাদের সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হয়েছিল।

তবে সাম্প্রতিক ভাইরাল ভিডিও ঘিরে ছড়িয়ে পড়া বিচ্ছেদের জল্পনা সম্পর্কে কৃতি স্যানন কিংবা কবির বাহিয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

nineteen − 17 =