দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ৩৪ ওভার ব্যাট করে ৬৪ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ।

ম্যাকাইতে টস হেরে প্রথমে ব্যাট করার সুযোগ পায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সের বোলিং তোপে মাত্র ৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ।

দলের হয়ে শরিফুল ইসলাম ১৪, মেহেদি হাসান মিরাজ ১১, তাইজুল ইসলাম অপরাজিত ১১, হাসান মাহমুদ ১০, মোমিনুল হক ৯, মুশফিকুর রহিম ৫, তাসকিন আহমেদ ১ রান করেন।

রানের খাতা খুলতে পারেননি সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস।

অস্ট্রেলিয়ার স্টার্ক ১২ রানে ৬ এবং অধিনায়ক কামিন্স ২৫ রানে ৩ উইকেট নেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

1 × one =