নিজস্ব এআই অবতার উন্মোচন করলেন বলিউড তারকা জ্যাকলিন ফার্নান্দেজ

ভক্তদের সঙ্গে আরও ব্যক্তিগত ও প্রযুক্তিনির্ভর যোগাযোগ গড়ে তুলতে নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবতার চালু করেছেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ।

এই এআই অবতারের মাধ্যমে ভক্তরা জ্যাকলিনের পছন্দের বই, ব্যক্তিগত অভিজ্ঞতা, জীবনের নানা গল্প এবং তাঁর চিন্তাভাবনা সম্পর্কে ইন্টারঅ্যাকটিভভাবে জানতে পারবেন।

অবতারটি তৈরি করেছে গ্যালেরি৫, যা কলেকটিভ আর্টিস্টস নেটওয়ার্কের ইন-হাউস এআই স্টুডিও। এতে ব্যবহার করা হয়েছে উন্নত এআই কথোপকথন প্রযুক্তি, ভয়েস সিনথেসিস এবং ইন্টারঅ্যাকটিভ ন্যারেটিভ প্রযুক্তি। নির্মাতাদের দাবি, এটি শুধু জ্যাকলিনের চেহারার প্রতিরূপ নয়; বরং তাঁর ব্যক্তিত্ব, দৃষ্টিভঙ্গি ও চিন্তার প্রতিফলন ঘটানোর চেষ্টা করা হয়েছে।

২০১১ সালে ‘মার্ডার ২’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে আলোচনায় আসেন জ্যাকলিন। এরপর ‘কিক’, ‘হাউসফুল’ সিরিজ এবং কন্নড় ভাষার অ্যাকশন থ্রিলার ‘বিক্রান্ত রোনা’-সহ একাধিক সফল ছবিতে অভিনয় করেন তিনি।

শ্রীলঙ্কায় জন্ম নেওয়া জ্যাকলিন ২০০৬ সালে মিস ইউনিভার্স শ্রীলঙ্কা নির্বাচিত হওয়ার পর ভারতীয় চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করেন। বর্তমানে তাঁকে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ চলচ্চিত্রে দেখা যাচ্ছে, যা প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three × four =