বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়া ও মেক্সিকোর শুভ সূচনা

ফিফা বিশ্বকাপের অন্যতম স্বাগতিক মেক্সিকো প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা কে ২-০ গোলে পরাজিত করে শুভ সূচনা করেছে। খেলার ৯ মিনিটে  জুলিয়ান কুইনোনেসের গোলে এগিয়ে যাওয়া মেক্সিকো আক্রমণ ধারা বজায় রেখে দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে রাউল জিমিনেজের গোলে ২-০ গোলে ম্যাচ শেষ করে পূর্ণ পয়েন্ট অর্জন করেG দ্বিতীয় খেলায় দক্ষিণ কোরিয়া ২-১ গোলে চেকিয়াকে পরাজিত করে পূর্ণ পয়েন্টস অর্জন করেছে।

ব্রাজিলিয়ান রেফারির কড়া নিয়ন্ত্রণে দক্ষিণ আফ্রিকার দুইজন ( নিকোসিনথি সিবিসি এবং থেম্বা জোয়ান ) আর মেক্সিকোর সিজার মন্টেজ লাল কার্ড পেয়ে বহিস্কৃত হয়। তার পরেও ম্যাচ জুড়ে হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। কানায় কানায় পূর্ণ ৮৩ হাজার ধারণ ক্ষমতার ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে স্বাগতিক সমর্থকের গগনবিদারী উল্লাস পুঁজি করে মেক্সিকো বার বার দক্ষিণ আফ্রিকা রক্ষণভাগ কাঁপিয়ে দেয়। বলবো না দক্ষিণ আফ্রিকা রক্ষণভাগ মুষড়ে পড়েছে। এমনকি ম্যাচের অধিকাংশ সময় ১০ জন নিয়ে এবং শেষ দিকে ৯ জন খেলেও মেক্সিকান ওয়েব হজম করে ব্যাবধান সীমিত রেখেছে। গ্রুপের অন্য দুই দল দক্ষিণ কোরিয়া আর চেচিয়া ম্যাচে ২-১ গোলে ম্যাচ জয় করে পূর্ণ পয়েন্ট পেয়েছে।

মেক্সিকো ২: দক্ষিণ আফ্রিকা ০

দুই মহাদেশের দুই সমশক্তির দলের মোকাবেলায় খেলাটি শুরু থেকেই উত্তেজনা ছড়িয়েছিল। তীব্র গতির এই ম্যাচটিতে মেক্সিকোর মুহূর্মুহূ আক্রমণের মুখে দক্ষিণ আফ্রিকা কিছুটা শারীরিক শক্তি প্রয়োগ করার চেষ্টা করে। সতর্ক ব্রাজিলিয়ান রেফারি সরাসরি দুইজন দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়কে লাল কার্ড দেখানোয় খেলার ভারসাম্য স্বাগতিকদের দিকে ঝুঁকে  পড়ে।  ম্যাচের অধিকাংশ সময় দক্ষিণ আফ্রিকাকে ১০ জন নিয়ে খেলতে হয়।  দ্বিতীয়ার্ধে দুই দলের দুইজন মার্চিং অর্ডার পায়।  প্রায় সমশক্তির দল দুটোর খেলায় ২-০ গোলে জয়ী মেক্সিকো সুবিধাজনক অবস্থানে পৌঁছেছে।

দক্ষিণ কোরিয়া ২: চেকিয়া ১

এশিয়ার শক্তিশালী দল  দক্ষিণ কোরিয়া ইউরোপের ঐতিহ্যবাহী চেকিয়া দলের বিরুদ্ধে মেক্সিকোর গুয়াডেলহারায়  অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ম্যাচে ২-১ গোলে জয়লাভ করেছে। আক্রমণ আর প্রতিআক্রমণে গতিময় এই খেলাটি ছিল দর্শনীয়।  এবারের বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে শক্তি কৌশলের ব্যাবধান এতো সীমিত যেকোনো দল যেকোনো খেলায় জয়ী হতে পারে। একইভাবে যেকোনো দল টুর্নামেন্ট ফেভারিটদের হারিয়ে অঘটন ঘটাতেও সক্ষম।

খেলার শুরু থেকেই আক্রমণ প্রতি আক্রমণে জীবন্ত হয়ে উঠেছিল খেলাটি। দক্ষিণ কোরিয়ার কিছুটা প্রাধান্য থাকলেও প্রথমার্ধ শেষ হয় ০-০।  খেলার ৫৯ মিনিটে সংঘবদ্ধ আক্রমণ থেকে ক্রেজসির গোল কোরিয়ানদের তাতিয়ে দেয়।  দ্রুত গতির কোরিয়ানরা মাঝ মাঠ থেকে দ্রুত গতির আক্রমণ রচনা করে গোলের সন্ধানে হন্যে হয়ে পড়ে। অবশেষে ৬৭ মিনিট ইয়ন বিওনের গোলে আসে সমতা ১-১।  এই পর্যায়ে দুটি দলের জয়ের সন্ধানে একে ওপরের রক্ষণভাগে মুহূর্মুহূ আক্রমণ চালায়। সৌভাগ্য দক্ষিণ কোরিয়ার খেলার ৮০ মিনিটে হিউন গু জয়সুচক গোল করে দক্ষিণ কোরিয়াকে পূর্ণ পয়েন্ট এনে দেয়। এ গ্রুপে প্রথম দিনের খেলায় বিজয়ী মেক্সিকো, দক্ষিণ কোরিয়া  দুটি দল ৩ পয়েন্টস পেলেও গোল ব্যাবধানে এগিয়ে থাকা মক্সিকো আছে শীর্ষ স্থানে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

5 × three =