ভালো খেলেও পয়েন্টস ভাগাভাগি করলো কানাডা

কানাডা ১ বসনিয়া হারজেভাগিনা ১

নিজদেশে প্রথম বারের মতো অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ফুটবলের প্রাণবন্ত ম্যাচে বসনিয়া হার্জেগোভিনার সঙ্গে ১-১ সমতায় পয়েন্টস ভাগ করে নিলো। খেলার ধারা অনুযায়ী ম্যাচ জয় করার সুযোগ ছিল স্বাগতিক কানাডার। টরন্টোর নয়নাভিরাম স্টেডিয়ামে তীব্র গতির আকর্ষণীয় ম্যাচে প্রথমার্ধের ২১ মিনিট  বসনিয়ার জুভ লুকিক গোল করে দলকে এগিয়ে নিয়েছিল। আক্রমণ আর প্রতি আক্রমণে প্রাণবন্ত ম্যাচটির ৭৯ মিনিটে কানাডার হয়ে সমতাসূচক গোল করে বদলি খেলোয়াড় চাইল ল্যারিন ১-১।  বিভিন্ন পর্যায়ে গোল করার অনেক সুযোগ পেয়েছিল কানাডা। তবে রুখে দিয়েছে বসনিয়া।

এবারের বিশ্বকাপের অন্যতম স্বাগতিক দল শক্তিশালী দল নিয়ে দারুন প্রস্তুতি নিয়েছিল। খেলার শুরু থেকেই তীব্র গতিতে টোটাল ফুটবল খেলে ঝাঁপিয়ে পড়েছিল গোলের নেশায় বসনিয়ার রক্ষণভাগ। স্বাগতিক দলের ঘন ঘন আক্রমণ রুখে দিয়ে খেলার ধারার বিপরীতে ২১ মিনিটে টরন্টো স্টেডিয়ামে সমবেত স্বাগতিক দর্শকদের স্তম্বিত করে এগিয়ে যায় বসনিয়া। হতোদ্যম হয়নি কানাডা। আক্রমণাত্মক ফুটবল খেলে দ্বিতীয়ার্ধের ৭৯ মিনিটে বদলি খেলোয়াড় ল্যারিনের গোলে ১-১ সমতা এনে পয়েন্ট ভাগ করে কানাডা। বি গ্রূপের অন্য দুটি দল কাতার আর সুইজারল্যান্ড। এই গ্রূপ থেকে যে কোনো দুটি এমনকি তিনটি দল যাবে পরবর্তী রাউন্ডে।

২১ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে বসনিয়াকে এগিয়ে দেন ফরোয়ার্ড ইয়োভো লুকিচ। ৭৯ মিনিটে বদলি নামা ফরোয়ার্ড কাইল লারিনের গোলে সমতায় ফেরে কানাডা। ম্যাচে দুই অর্ধেই কানাডা বেশ কিছু গোলের সুযোগ পেয়েছে। ৫৩ মিনিটে তাদের নিশ্চিত গোল বসনিয়া ডিফেন্ডার সিয়াদ কোলাসিনাচ পা দিয়ে ‘ক্লিয়ার’ করলেও বল পোস্টে লেগে ফিরেছে। এ ছাড়া প্রথমার্ধের শেষ দিকে দুটি পরিষ্কার গোলের সুযোগ নষ্ট করেছে কানাডা।

১৯৮৬ এবং ২০২২ দুইবার বিশ্বকাপে খেলে ৬ ম্যাচের প্রতিটিতেই পরাজিত হয়েছিল কানাডা। প্রাপ্ত সুযোগগুলো কাজে লাগাতে পারলে কাল প্রথম জয় নিয়ে মাঠ ছাড়তে পারতো। তবে প্রথম পয়েন্টস অর্জন গ্রূপে টিকে থাকতে রসদ যোগাবে। প্রথম ম্যাচের ভুল ত্রুটি শুধরে নিয়ে পরবর্তী ম্যাচে সুযোগ গুলো কাজে লাগালে গ্রুপ সেরা হয়ে অথবা সুইজারল্যান্ডের সঙ্গী হয়ে পরবর্তী রাউন্ডে যেতে পারবে কানাডা।

কাল প্রথম খেলায় এ গ্রুপ থেকে অন্যতম স্বাগতিক মেক্সিকো ২-০ গোলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা করেছিল। আজ আরেক  স্বাগতিক কানাডা জয়ী না হলেও বিশ্বকাপে প্রথম পয়েন্টস অর্জন করলো। এখন খেলছে স্বাগতিক যুক্তরাষ্ট্র প্যারাগুয়ের বিরুদ্ধে। স্বাগতিকরা টুর্নামেন্টের গভীরে গেলে সমর্থকদের উৎসাহ তুঙ্গে থাকে।  দেখা যাক কি হয় আজ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three × 4 =