শেভরনের পৃষ্ঠপোষকতায় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এর ম্যাথ অ্যান্ড সায়েন্স সামার স্কুল ২০২৬ সমাপনী অনুষ্ঠিত

চট্টগ্রামে অবস্থিত এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (AUW) সম্প্রতি ২০২৬ সালেরম্যাথ অ্যান্ড সায়েন্স সামার স্কুল-এর সমাপনী উপলক্ষে এক প্রাণবন্ত ও উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করে। শেভরন বাংলাদেশের সহায়তায় পরিচালিত এই কর্মসূচির সফল সমাপ্তি উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারী ১০৪ জন মেধাবী স্কুল ও কলেজপড়ুয়া তরুণীকে সনদ প্রদান করা হয়। তারা নিবিড় চার সপ্তাহব্যাপী এই শিক্ষাক্রম সফলভাবে সম্পন্ন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. মো. জিয়াউদ্দিন, বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম তাঁর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিদের মধ্যে আশিক রহমান, ডিরেক্টর, অপারেশনস, শেভরন বাংলাদেশ এবং ডি বোরবোঁ, লিড অ্যাডভাইজর, কমিউনিটি পার্টনারশিপস, শেভরন। তাঁদের উপস্থিতি AUW-এর সঙ্গে শেভরন বাংলাদেশের দীর্ঘদিনের অংশীদারত্ব এবং বাংলাদেশে নারীদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকারকে তুলে ধরে। AUW-এর পক্ষ থেকে ড. মহিউদ্দিন আহসানুল কবির চৌধুরী, সামার স্কুলের পরিচালক, শিক্ষার্থী ও শিক্ষকমণ্ডলীর নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, এই কর্মসূচি দেশের তরুণীদের জন্য সুযোগের এক আলোকবর্তিকা হিসেবে কাজ করে চলেছে।

বিশেষ অতিথি আশিক রহমান, ডিরেক্টর, অপারেশনস, শেভরন বাংলাদেশ বলেন: “২০১৯ সাল থেকে ম্যাথ অ্যান্ড সায়েন্স সামার স্কুলকে সহায়তা দিতে পেরে শেভরন গর্বিত। এ ধরনের উদ্যোগের মাধ্যমে আমরা আরও বেশি তরুণীকে STEM শিক্ষায় আগ্রহী হতে এবং তাদের সম্ভাবনা বিকশিত করতে উৎসাহিত করতে চাই।”

বিশেষ অতিথি ডি বোরবোঁ, লিড অ্যাডভাইজর, কমিউনিটি পার্টনারশিপস, শেভরন বলেন: “তরুণীদের আত্মবিশ্বাস বাড়াতে, জ্ঞান প্রসারিত করতে এবং তাদের ভবিষ্যৎ গড়ার সুযোগ সৃষ্টি করে এমন একটি কর্মসূচিকে সহায়তা করতে পেরে আমরা গর্বিত।”

প্রধান অতিথি ড. মো. জিয়াউদ্দিন, বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম, তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্যে নারীর শিক্ষা এগিয়ে নেওয়া এবং STEM খাতে ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে AUW ও শেভরন বাংলাদেশের ধারাবাহিক অঙ্গীকারের প্রশংসা করেন। তিনি বলেন, সামার স্কুলের মতো উদ্যোগ আগামী প্রজন্মের বিজ্ঞানী, উদ্ভাবক ও পরিবর্তনের অগ্রদূত গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘Emerging Woman Leader in STEM’ পুরস্কার প্রদান। STEM শিক্ষায় অসাধারণ সাফল্য এবং নেতৃত্বের সম্ভাবনার স্বীকৃতিস্বরূপ নয়জন কৃতী অংশগ্রহণকারী এ সম্মাননায় ভূষিত হন।

২০১৯ সালে যাত্রা শুরুর পর থেকে শেভরন বাংলাদেশ-সমর্থিত AUW সামার স্কুল বাংলাদেশের বিভিন্ন প্রান্তের ৪৭৭ জন তরুণীকে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, কম্পিউটার প্রোগ্রামিং এবং জনস্বাস্থ্য বিষয়ে বিশেষায়িত পাঠ গ্রহণের সুযোগ দিয়েছে। দেশি ও আন্তর্জাতিক অভিজ্ঞ শিক্ষকেরা এসব কোর্স পরিচালনা করেছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five × 2 =