সালেক সুফী
কাতার ১ সুইজারল্যান্ড ১
ক্যালিফোর্নিয়াতে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের বি গ্রুপের ম্যাচে ফেভারিট সুইজারল্যান্ড ম্যাচের অধিকাংশ সময়ে একচেটিয়া খেলে কোনঠাসা করে রেখেছিলো কাতারকে। অবিশ্বাস্য! বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডকে শেষ মুহূর্তের গোলে রুখে দিয়েছে কাতার। ম্যাচের বেশিরভাগ সময় পিছিয়ে থাকা কাতার ড্র করেছে ১–১ গোলে। ক্যালিফোর্নিয়ায় গতকাল রাতে ১৭ মিনিটে পেনাল্টি থেকে সুইস ফরোয়ার্ড ব্রিল এমবোলোর গোলে পিছিয়ে পড়ে কাতার। যোগ করা সময়ে (৯৪ মিনিট) বুয়ালেম খুখির গোলে সমতায় ফেরে তারা। ম্যাচজুড়ে দাপট দেখিয়েছে সুইসরাই। কিন্তু ২৭টি শট নিয়েও একটির বেশি গোাল পায়নি সুইজারল্যান্ড। আর এই সুযোগ কাজে লাগিয়ে শেষ মুহূর্তের গোলে বাজিমাত করেছে কাতার। ‘বি’ গ্রুপে সব দলেরই সমান ১ পয়েন্ট।
দুই দলের বিপুল সমর্থকদের উপস্থিতিতে জমজমাট স্টেডিয়ামে সুইস দল একচেটিয়া খেলেছে। ম্যাচের অধিকাংশ সময় খেলা হয়েছে কাতারের রক্ষনভাবে। খেলার ১৭ মিনিটে সুইস ফরোয়ার্ড ব্রিল এমবোলোর পেনাল্টি থেকে গোল করে এগিয়ে দিয়েছিলো সুইজারল্যান্ডকে (১-০)। এর পর অসংখ সুযোগ পেয়েছে সুইস দল। জমাট কাতার রক্ষণ ভাগ পাহাড় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ কাতার গোলকিপার ছিল রক অফ জিব্রাল্টার। ম্যাচের অধিকাংশ সময় কাতারের অধিকাংশ খেলোয়াড় নিজেদের অর্ধে থেকেই আক্রমণ সামাল দিয়েছে। হাতে গোনা মাত্র কয়েকবার বল গেছে সুইস অর্ধে। যোগ করা ৯৪ মিনিটে কাতারের চকিত আক্রমণ থেকে বল সুইস রক্ষণভাগে ভেসে আসলে লাফিয়ে উঠে দর্শনীয় হেডে গোল করে বুয়ালেম খুখি (১-১)। থমকে যায় সুইজারল্যান্ড। ২০২২ নিজেদের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে কাতার তিন ম্যাচে প্রতিটি হেরে শুন্য হাতে পরিতৃপ্ত ছিল। শেষ মিনিটের চমকে পয়েন্টস পেয়ে কাতার গ্রুপ থেকে এগিয়ে যাবার লাইফ লাইন পেলো। গ্রুপের অন্য দুই দল কানাডা বসনিয়া প্রথম ম্যাচে ১-১ সমতায় খেলা শেষ করেছিল। চার দল এখন সমতলে অবস্থান নিয়েছে।