ফিফা বিশ্বকাপের প্রথম বড় ম্যাচে ব্রাজিল-মরক্কো সমানে সমান

সালেক সুফী

ব্রাজিল ১ মরক্কো ১

ফিফা রাঙ্কিং ব্রাজিল ৬  মরক্কো ৭

সি গ্রূপের প্রথম ম্যাচে নিউইয়র্ক – নিউজার্সি স্টেডিয়ামে সর্বকালের ফেবারিট ব্রাজিল আজ রবিবার মুখোমুখি হয়েছিল আফ্রিকার সেরা দল মরক্কোর। ফুটবল বিশারদদের অনুমান অনুযায়ী ম্যাচটিতে হয়েছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। পাঁচ বারের চ্যাম্পিয়ন ব্রাজিলের সঙ্গে চোখে চোখ রেখেই লড়াই করেছে মরক্কো।  ১৬ মিনিটে গোল করে এগিয়েও গিয়েছিলো মরক্কো। পিছিয়ে পড়ে জেগে উঠেছিল ব্রাজিল। নতুন প্রজন্মের তারকা ভিনিসিয়াস জুনিয়র দৃষ্টিনন্দন গোল করে ১-১ সমতা আনে।  খেলার বাকি সময়ে দুই দল গোল করার কিছু সুযোগ পেলেও গোল হয়নি। সমতায় শেষ হওয়া ছিল খেলার স্বাভাবিক পরিণতি। ব্রাজিলের খেলায় বিশ্ব জোড়া অনুরাগীরা পরিতৃপ্ত হয়েছি বলবো না। হয়তো তৃপ্ত হয়নি দর্শক সারিতে থাকা ব্রাজিল কিংবদন্তি রোনালদো, কাকা, কার্লস আলবার্তো। নেইমার খেলতে না পারলে দলটি কতদূর যাবে বলা যাচ্ছেনা। রক্ষণ ভাগ আর মাঝ মাঠে দুর্বলতা আছে। টুর্নামেন্টে দীর্ঘপথ পাড়ি দিতে হবে। বড় দলগুলো ধীরে ধীরে বিকশিত হয়। হয়ত ব্রাজিল নিজেদের গুছিয়ে নিবে। মরক্কো ভালো খেলেছে। কিন্তু প্রথম অর্ধের দুর্দান্ত গতি ধরে রাখতে পারেনি। ডিয়াজ, হাকিমী প্রতিশ্রুতি অনুযায়ী ভালো খেলেছে। গ্রুপ থেকে দুই ফেভারিট এগিয়ে যাবে।  টুর্নামেন্ট যত গভীরে যাবে চ্যালেঞ্জ তত কঠিন হবে। হয়ত দুটি দল গ্রুপ অফ ৩২ ,গ্রূপ অফ ১৬ পেরিয়ে বিজনেস রাউন্ড পৌঁছাবে।

গতিময় ছন্দময় খেলার প্রথম ১৫ মিনিট চোখধাঁধানো ফুটবল খেলে মরক্কো ব্রাজিলকে নিজেদের অর্ধে ব্যাস্ত রেখেছিলো। নিজেদের গুছিয়ে নিয়ে খেলতে শুরু করেছে ব্রাজিল, ঠিক তখনই গোল হজম করল! ২১ মিনিটে মরক্কো তারকা ব্রাহিম দিয়াজর ডিফেন্স চেরা থ্রু পাস ধরে ব্রাজিলের গোলকিপার আলিসনের মাথার ওপর দিয়ে চিপ করে গোল করেন মরক্কো ফরোয়ার্ড ইসমায়েল সাইবারি ১-০।

গোল হজম করে একটু অগোছাল হয়ে পড়েছিল ব্রাজিল। মাঝ মাঠে ডিয়াজের সামনে নিয়ন্ত্রণ হারিয়েছিল ব্রাজিল। ব্রাজিলের সহজাত সৃজনশীলতা দেখা যায়নি। দরকার ছিল এমন কাউকে যিনি সমতায় ফেরার পথ দেখাবেন। ঠিক তখনই ভিনিসিয়সের পা থেকে উছলে পড়ল জাদু!৩২ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে মরক্কোর বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ শটে গোল করেন ব্রাজিল তারকা। টিপিক্যাল রিয়াল মাদ্রিদ গোল! স্প্যানিশ ক্লাবটিতে ঠিক এভাবেই বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে গোল করতে অভ্যস্ত ভিনিসিয়ুস। ব্রাজিলের জার্সিতে এটা তাঁর ৫০তম ম্যাচ।

খেলার বাকি সময় দুই দল আক্রমণ প্রতি আক্রমণে ৮৬,০০০ দর্শক মাতিয়ে রাখলেও গোল হয়নি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

9 + twelve =