সেপ্টেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

জ্বালানি তেলের দাম সেপ্টেম্বর মাসের জন্য অপরিবর্তিত রাখা হয়েছে। বিদ্যমান মূল্যে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা বহাল থাকবে।

সোমবার (৩১ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-১ শাখা থেকে জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়। আগামী ১ সেপ্টেম্বর থেকে এ মূল্য কার্যকর হবে।

এর আগে গত ৩১ মে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে জ্বালানি তেলের এসব মূল্য নির্ধারণ করা হয়েছিল। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সেপ্টেম্বর মাসের জন্যও নির্ধারিত ওই মূল্যহার অপরিবর্তিত রাখা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 × 2 =