মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’মুক্তি পেল ঢাকায়

কিংবদন্তি পপসম্রাট মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’ বিশ্বব্যাপী মুক্তির দিনে একইসঙ্গে দেখতে পারবেন বাংলাদেশের দর্শকরাও। স্টার সিনেপ্লেক্সে শুক্রবার থেকে চলছে সিনেমাটি। স্টার সিনেপ্লেক্স এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্টার সিনেপ্লেক্সের আটটি শাখায় সিনেমাটির ২৭টি শো চলছে।

সিনেমার ট্রেইলার মুক্তির পর থেকেই দর্শকদের সিনেমাটি নিয়ে প্রত্যাশা দেখা গেছে। বাংলাদেশেও সিনেমাটি সাড়া তৈরি করবে বলে মনে করেন স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, “সারা বিশ্বের মত বাংলাদেশেও মাইকেল জ্যাকসনের প্রচুর ভক্ত রয়েছেন। সেই আশি-নব্বইয়ের দশক থেকে শুরু করে এই সময়েও পপসংগীত শ্রোতাদের কাছে সম্রাট হয়ে আছেন মাইকেল। তার বায়োপিক দেখার আগ্রহ আছে সবার। এরই মধ্যে অনেক দর্শক আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, অগ্রিম টিকেটের খোঁজ নিচ্ছেন। সিনেমাটি সবার মন জয় করবে বলে আমরা আশাবাদী।”

জ্যাকসন এস্টেটের সহায়তায় নির্মিত সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে লায়ন্সগেট এবং জিকে ফিল্মস।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

16 + eleven =