টি২০ সিরিজে বাংলাদেশ ফেভারিট

বাংলাদেশ-নিউ জিল্যান্ড সিরিজ

বাংলাদেশ নিউ জিল্যান্ড চলমান ওডিআই সিরিজ শেষ হলেই শুরু হবে তিন ম্যাচের টি২০ সিরিজ। সেই সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করেছে হাবিবুল বাসার সুমন নেতৃত্বের বিসিবি নির্বাচকমণ্ডলী। স্কোয়াডে প্রথম চয়েস তিন পেসার তাসকিন, মুস্তাফিজ, নাহিদ রানাকে বিশ্রাম দিয়ে রিপন মণ্ডল, আব্দুল গাফ্ফার সাকলাইনকে সুযোগ দেওয়া হয়েছে।

এছাড়া দলে আর খুব একটা চমক নেই। প্রথম চয়েস ব্যাটসম্যানরা সবাই আছে দলে। লেট অর্ডারে জাকের আলী অনিককে সুযোগ দেওয়ার সম্ভাবনা থাকলেও শামীম পাটোয়ারী আর নুরুল সোহান থাকায় সেই সুযোগ হয়নি।

বোলিং অল রাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন আর দলে সুযোগ পেলে গাফ্ফার সাকলাইন লেট অর্ডারে ভালো খেলবে আশা করা যেতেই পারে। আমার ব্যক্তিগত মতো নির্বাচকমণ্ডলী সঠিক সময়ে ঝুঁকি নিয়ে সঠিক বিবেচকের দায়িত্ব পালন করেছে।

বাংলাদেশ স্কোয়াড: লিটন কুমার দাস, সাইফ হাসান, পারভেজ হোসাইন ইমন, তানজিদ হাসান তামিম, শামীম হোসাইন পাটওয়ারী, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান শাকিব, রিপন মণ্ডল, মোহাম্মদ সাইফুদ্দিন, আব্দুল গাফ্ফার সাকলাইন।

আইসিসি রাংকিংয়ে নিউ জিল্যান্ড অবস্থান চতুর্থ, বাংলাদেশ আছে নবম স্থানে।নিউ জিল্যান্ড দলের প্রথম চয়েস অধিকাংশ খেলোয়াড় আইপিএল, পিএসএল খেলছে। কিছুটা নবীন প্রান্তিক খেলোয়াড় প্রাধান্যের দলটিকে কিন্তু দুর্বল ভাবার কোন কারণ নাই।

বাংলাদেশকে সিরিজ জিততে হলে কিন্তু নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে। এই বছর জুড়ে তিন ফরম্যাটে অনেক খেলা আছে বাংলাদেশের। সেই বিবেচনায় পেসারদের ওয়ার্ক লোড মাথায় রেখে মুস্তাফিজ, তাসকিন, নাহিদকে বিশ্রাম দেওয়া ঠিক আছে।

মুস্তাফিজ কিন্তু প্রথম দুটি ওডিআই খেলেনি। আর আগামী মাসে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে মুস্তাফিজ থাকবে না। ফিট থাকলে মুস্তাফিজকে অন্তত টি২০ সিরিজে রাখা যেত। পরিস্থিতির প্রেক্ষিতে হয়ত খেলবে শেষ ম্যাচে।

অন্যথায় তানজিম সাকিব, শরিফুল ইসলাম, রিপন মণ্ডল, সাইফুদ্দিন, গাফ্ফার সাকলায়েন অনেক বিকল্প আছে। প্রান্তিক বোলারদের যাচাই করার সুযোগ নিয়েছে নির্বাচকমণ্ডলী। আর রিশাদ, নাসুম, মাহেদী সমন্বয়ে গড়া স্পিন আক্রমণ যথেষ্ট শক্তিশালী। আমি মনে করি না দলের ভারসাম্য ক্ষুণ্ন হয়েছে।

বাটিংয়ে পারভেজ ইমন, নুরুল সোহান, শামীম পাটোয়ারীকে ফিরিয়ে আনা সঠিক সিদ্ধান্ত। তবে মূল কাজটি করতে হবে সাইফ, তানজিদ, লিটন, তাওহীদ হৃদয়কে। আশা করি লেট অর্ডারে প্রয়োজনে জ্বলে উঠবে নুরুল সোহান, শামীম পাটোয়ারী।

আমি বিশ্বাস করি ওডিআই মানসিকতা থেকে দ্রুত টি২০ কৌশলে মানিয়ে নিয়ে নিজেদের প্রমাণ করবে বাংলাদেশ। আমি সিরিজে বাংলাদেশকে ফেভারিট মনে করি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

6 + 13 =