ভারত থেকে ৭ হাজার মেট্রিক টন ডিজেল পাম্পিং শুরু

আসামের নুমালিগড় রিফাইনারি থেকে আমদানি করা ৭ হাজার মেট্রিক টন পরিশোধিত ডিজেলের পাম্পিং কার্যক্রম শুরু হয়েছে। খবর বাসস

বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে এ জ্বালানি দিনাজপুরের পার্বতীপুরে পদ্মা অয়েল পিএলসি’র ডিপোতে পৌঁছাবে।

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশন) কাজী মো. রবিউল আলম জানান, বাংলাদেশ সময় আজ সোমবার রাত সাড়ে ৮টার দিকে নুমালিগড় রিফাইনারি থেকে ডিজেল পাম্পিং শুরু হয়।

তিনি বলেন, ‘এই চালানে ৭ হাজার মেট্রিক টন ডিজেল আসছে এবং পাম্পিং শুরুর পর প্রায় ৬৫ ঘণ্টার মধ্যে পুরো চালান পার্বতীপুর ডিপোতে পৌঁছাবে।’

তিনি আরও জানান, দেশে বর্তমানে ডিজেলের কোনো ঘাটতি নেই। পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে। পরবর্তী ধাপে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হবে।

উল্লেখ্য, চলতি মাসে মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে দুই দফায় ১৩ হাজার মেট্রিক টন দেশে পৌঁছেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ten + ten =