নিষ্প্রাণ উইকেটে ভালো শুরু করেও অনুজ্জ্বল বাংলাদেশ

কম শক্তির আফগান দলের বিরুদ্ধে আবু ধাবিতে নিষ্প্রাণ উইকেটে একমাত্র টেস্টে দুর্দান্ত সূচনা করেও মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যার্থতায় প্রথম দিনশেষে বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে করেছে ৩১৭ রান। রানের বিচারে যথেষ্ট মনে হলেও ব্যাটিং উপযোগী সহজ উইকেট বিবেচনায় পর্যাপ্ত তখনি বলা যাবে যখন বাংলাদেশ বোলাররা আফগান দলকে এই উইকেটে স্বল্পতর রানে সীমিত রাখতে পারে।

উষ্ণ শুষ্ক মরু পরিবেশে ব্যাটিংবান্ধব উইকেটে আফগান দলের সাদামাটা বোলিং মোকাবেলায় প্রথম সেশনে বাংলাদেশের সূচনাকারী জুটি তানজিদ তামিম আর সাদমান ইসলাম তামিমের আগ্রাসী বাটিংয়ের সুবাদে প্রথম ঘণ্টায় রান উঠেছিল বিনা উইকেটে ৬৯। তামিমের তুলনায় সাদমান কিছুটা রয়ে সয়ে ব্যাটিং করছিল।

ভোজন বিরতির আগে ৮৩ রান করে তামিম ফিরে গেলেও বাংলাদেশ পৌঁছেছিল ১ উইকেট হারিয়ে ১৩৪ রানে। অনেকেই ধারণা করেছিল দিনশেষে এই রান হয়ত ৩৫০ পেরিয়ে ৪০০র দিকে ধাবিত হবে। কিন্তু টেস্ট ক্রিকেটের চিরায়ত অনিশ্চয়তার পথ ধরে এবং অবস্যই আফগান দলের কখনো হাল না ছাড়া লড়াকু মনোভাবের কারণে লুচি বিরতির পরের দুই ঘণ্টায় পরিস্থিতি পাল্টাতে শুরু করলো।

জানিনা অতিরিক্ত আত্মবিশাসের কারণে কিনা ১৮৪ রানে নিজের ৬৭ রানে সাদমান ফিরে যাবার পর পথ হারালো বাংলাদেশ ইনিংস। ২২১ -২২৫ র মাঝে বিদায় নিলো মোমিনুল (৩৯) ,মুশফিক ((০) এবং শান্ত (২৯)। উইকেটে আহামরি কিছু ছিল না। মুশফিক ছাড়া অন্যান্য বাংলাদেশ ব্যাটসম্যানরা উইকেটে স্থিতু হয়েও উইকেট বিলিয়ে দিয়েছে।

অবশ্যই আফগান দলের মানসিক দৃঢ়তাকেও খাটো করা সমীচীন হবে না। ১/১৮৪ দ্রুত ৫/২২৫ হয়ে যাওয়ায় ঘটে ছন্দ পতন। লেট্ মিডল অর্ডারে লিটন (৫৩) আর মেহেদী মিরাজ ( ২৪) পরিস্থিতির দাবি অনুযায়ী ইনিংসকে সঠিক পথে নিতে পারেনি।

দিনশেষে বাংলাদেশের স্কোর ৩১৭/৮ নিতে তৃপ্তির ঢেকুর তোলার অবকাশ আছে বলে মনে করি না। উইকেটে আছে স্পিনার যুগল নাঈম ইসলাম আর তাইজুল ইসলাম। মূলত বোলার হলেও মাঝে মাঝে ভালো ব্যাটিং করে।  বাংলাদেশের স্কোর অন্তত ৩৫০-৩৭৫ না হলে পর্যাপ্ত মনে করবো না. আফগানদের নিজেদের আস্তানায় সহজ উইকেটে ওরা সহজে হার মানবে বলে মনে হয় না।

তবে বাংলাদেশের আছে উঁচু মানের প্রমাণিত বোলিং ইউনিট। দুই পেসার আর তিন নিয়মিত স্পিনার সমৃদ্ধ স্পিনার নিজেদের প্রয়োগ করে খেললে হয়ত আজ দিনশেষে ম্যাচের নতুন ভারসাম্য সৃষ্টি হতেও পারে। তবে প্রথম দিনে বাংলাদেশ নিজেদের শুরুর ভালো অবস্থান ধরে রাখতে পারেনি বলা অত্যুক্তি হবে না।

দিনশেষে আফগান দলকেও বাহবা দিবো। প্রতিকূল অবস্থায় লড়াই করেই ম্যাচে ফিরেছে। দেখতে হবে বাংলাদেশের অপেক্ষারত উন্নত এবং পরিণত বোলিং আক্রমণ কিভাবে সামাল দেয় আফগান বাহিনী?

সংক্ষিপ্ত স্কোরকার্ড

বাংলাদেশ প্রথম ইনিংস: ৩১৭/৮ ( তানজিদ হাসান তামিম ৮৩, সাদমান ইসলাম ৬৭, লিটন কুমার দাস (৫৩), মোমিনুল হক (৩৯), নাজমুল হোসেন শান্ত (২৯), মেহেদী হাসান মিরাজ ( ২৪), মোহাম্মদ সেলিম (৩/৭০), ইসমাত আলম (২/২০) ইয়ামিন আহমেদজাই (২/৬২)

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 + 17 =