সামারফিল্ড ইন্টারন্যাশনাল স্কুলে ও’ লেভেল ও এ’ লেভেল গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত

ঢাকা, ৭ আগস্ট ২০২৬: শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য, অধ্যবসায়, নেতৃত্বের বিকাশ এবং উচ্চশিক্ষার নতুন যাত্রাকে উদযাপন করতে টাইনি টটস অ্যান্ড সামারফিল্ড ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে ও’ লেভেল ও এ’ লেভেল গ্র্যাজুয়েশন অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল মিউজিয়াম অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমপ্লেক্সে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

আনন্দঘন পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের একাডেমিক অর্জনকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষা ও কর্মজীবনের জন্য শুভকামনা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের সততা, নেতৃত্ব, উদ্ভাবনী চিন্তা, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে দেশ ও বিশ্বের জন্য দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানে ছিল গ্র্যাজুয়েশন প্রসেশন, সনদ প্রদান, কৃতী শিক্ষার্থীদের সম্মাননা, অনুপ্রেরণামূলক বক্তব্য এবং সাংস্কৃতিক পরিবেশনা। এসব আয়োজন গ্র্যাজুয়েটদের জন্য দিনটিকে আরও স্মরণীয় করে তোলে।

সামারফিল্ড ইন্টারন্যাশনাল স্কুলের এক প্রতিনিধি বলেন, “গ্র্যাজুয়েশন একটি অধ্যায়ের সমাপ্তি নয়; এটি নতুন স্বপ্ন, সম্ভাবনা ও দায়িত্বের সূচনা। আমাদের শিক্ষার্থীদের অর্জনে আমরা গর্বিত। আমরা বিশ্বাস করি, তারা ভবিষ্যতে দেশ ও বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে প্রতিষ্ঠানের সুনাম আরও সমৃদ্ধ করবে।”

প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মানের শিক্ষা, নৈতিক মূল্যবোধ, সৃজনশীলতা, নেতৃত্বের বিকাশ এবং দায়িত্বশীল বৈশ্বিক নাগরিক তৈরির ওপর গুরুত্ব দিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।

সামারফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের একটি ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আধুনিক শিক্ষণপদ্ধতি, মূল্যবোধভিত্তিক শিক্ষা এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে গুরুত্ব দিয়ে কাজ করে আসছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

9 + 11 =